adminridoy
৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিব (২৬)কে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১০-এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত ১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা নয়ানগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ইমন হোসেন রাকিবের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মো. সজল (৩৫)সহ কয়েকজন মিলে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিম গুরুতর আহত হন।

ঘটনার পর ভিকটিম ইমন হোসেন রাকিব বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা চেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ জুলাই) রাতে পৃথক অভিযানে কদমতলীর মাতুয়াইল মেডিকেল এলাকা থেকে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগকে এবং শনির আখড়া এলাকা থেকে অপর প্রধান আসামি মো. সজলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০