adminridoy
২০ ডিসেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলা জাগরণ ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার “বিধান রঞ্জন রায় পোদ্দার” বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক স্কুল ভালো ফলাফল করছে। ভালো ফলাফল অর্জনকারী বিদ্যালয়গুলোকে অনুসরণ করা উচিৎ। প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় অনেক কিছু জানতে পারছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো সমাধানে আমরা সজাগ, তাই সীমিত সামর্থ্য নিয়েও সমাধানের চেষ্টা করছি। দেশকে এগিয়ে নিতে হলে সুশৃঙ্খল জনগোষ্ঠীর প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয় তার হাতেখড়ি। শিশু তার মাতৃভাষায় স্বাক্ষর হয়ে উঠুক – গণিতে স্বাক্ষর হয়ে উঠুক। শিশু মাতৃভাষায় দ্রুত আয়ত্ত করতে পারলে দ্রুত ইংরেজি ভাষা আয়ত্ত করতে সক্ষম। প্রাথমিক শিক্ষকরা সেই ভূমিকা পালন করছেন।

শুক্রবার সকাল থেকে অপরাহ্নের প্রথম সময় পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) “মোহাম্মদ কামরুল হাসান” (এনডিসি) এর সার্বিক পরিচালনায় ও মৌলভীবাজারের জেলা প্রশাসক “তৌহিদুজ্জামান পাভেল” এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উনাদের সমস্যা ও সফলতা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে
ডিসি বলেন, কমিউনিটি এনগেজমেন্টে সমাজের সকলের অংশগ্রহণ দরকার।

অবশ্যই সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। হাওর অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চাদের লেখাপড়ার জন্য নজর দিতে হবে। চা বাগানগুলোতে প্রয়োজন অনুযায়ী ডে কেয়ার সেন্টার স্থাপন করতে উদ্যোগ নেয়া হবে। এই মতবিনিময় সভায় সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

১৪

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

১৬

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

১৭

বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৮

দুমকিতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

১৯

নবাবপুরে ভোরবেলা প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

২০