adminridoy
১০ জুন ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‌্যাবের অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরাণীগঞ্জ ও কদমতলী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপণ্য এবং প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।

সোমবার (৯ জুন ২০২৬) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর কদমতলী থানার সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দক্ষিণ কেরাণীগঞ্জের শাক্তা এলাকার মো. শাহিন রেজা (৪১) এবং কেরাণীগঞ্জ মডেল থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইদ্রিস আলী (৫৭)-কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মো. তারেকুল ইসলাম (৪৬)-কে অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব অপরাধের বিরুদ্ধে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০