adminridoy
২৬ জুলাই ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

Oplus_131072

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

হৃদয় ইসলাম:

সাংবাদিক ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর সদরঘাট ফায়ার সার্ভিসের সামনে কোতোয়ালী থানা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নিয়ে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সমাজে দুর্নীতি,অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা গ্রেপ্তার করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোল্লা নাসির, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের দেবাশীষ মজুমদার, সাংবাদিক সঞ্জয়, অশীষ চক্রবর্তী, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল হাওলাদার, (হাওলাদার টিভি) আ. রহমান, আলোকিত কণ্ঠের জয়নাল আবেদীন, চেকপোস্টের প্রতিনিধি, দৈনিক সত্যবানীর সন্ধানের মো. কবির শাহ, দৈনিক নওরোজের মো. হেলাল উদ্দিন ও রুনা লায়লাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
কোতোয়ালী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক সমাজ তাঁর মুক্তি চায়। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোতোয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামপুর, কদমতলী, জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ী, ওয়ারী, কোতোয়ালী, সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিক হাফিজুর রহমান শফিকের দ্রুত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০