

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ,ঠিকাদার শিরাজের অবৈধ সম্পদ পাহাড়
মেরাজ চৌধুরী:
কেরানীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক এলাকায় অনুমোদনহীন গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে সাব্বির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শিরাজ হাওলাদারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, গ্যাসলাইন স্থাপনের ঠিকাদারি কাজের আড়ালে কেরানীগঞ্জের গেট ব্রিজ, বেগুনপট্টি, কদমতলী-বেগুনবাড়ী ব্রিজ ও রোহিতপুর বিসিকসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া মুহুরীপট্টি ও আশপাশের এলাকায় আবাসিক ভবনেও অনুমোদনহীন সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে শিরাজ হাওলাদারের সম্পদ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কেরানীগঞ্জে তার ছয়তলা ভবন, টিনশেড বাড়ি, বিভিন্ন এলাকায় জমি এবং গ্রামের বাড়িতে আলিশান বাড়িসহ কয়েক বিঘা ফসলি জমি রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পর্বে
মন্তব্য করুন