adminridoy
৮ জুলাই ২০২৬, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

নিজস্ব প্রতিবেদক:

ইংরেজি সাংবাদিকতায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে English Journalism Course সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেএম)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম খান-এর হাত থেকে তিনি সনদ গ্রহণ করেন।
বর্তমানে জনপ্রিয় গণমাধ্যম Face the People-এর ইনভেস্টিগেটিভ রিপোর্টার হিসেবে কর্মরত রাকিব হোসেন মিলন। এর আগে তিনি ইংরেজি দৈনিক The New Nation, টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাকিব হোসেন মিলনের সাংবাদিকতা জীবন শুরু হয় ছাত্রজীবনে। ২০১১ সালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত বাংলাদেশ মিডিয়া স্টাডি সেন্টার থেকে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি কিছুদিন একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাংবাদিকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।
সনদ গ্রহণের পর রাকিব হোসেন মিলন বলেন, বিজেএমের এই প্রশিক্ষণ তার পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মানের সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে। তিনি সাংবাদিকতার ভবিষ্যৎ উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্বও তুলে ধরেন।

সহকর্মীদের মতে, সততা, পেশাদারিত্ব ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে রাকিব হোসেন মিলন ইতোমধ্যে সাংবাদিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তার এই অর্জন তরুণ সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

১৪

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

১৬

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

১৭

বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৮

দুমকিতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

১৯

নবাবপুরে ভোরবেলা প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

২০