adminridoy
৫ জুলাই ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘গত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ যারা তথাকথিত সুশীল সমাজের নামে প্রতিনিধিত্ব করেছিল তাদের অনেকেই স্বৈরাচারের পদলেহন করেছে। এরা স্বৈরাচারী সরকারের সাথে একাকার হয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে।’

আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় ঐক্যমত গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে মত পার্থক্য রয়েছে তা মতবিরোধ নয়, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে ফ্যাসিস্টের বিরুদ্ধে সব দলই ঐক্যবদ্ধ।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস বিগত ১৭ বছরে স্বজন হারানোর বেদনা এবং নানা অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে এক ধরণের ক্ষোভ।

তবে কোনভাবেই মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয়- উল্লেখ করে তিনি আরও  বলেন, এটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। যে প্রক্রিয়ায় সাবেক সিইসি নুরুল হুদাকে মব সন্ত্রাস করা হয়েছে তা অব্যাহত থাকলে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাবে। তবে অন্যায়কারীদের বিরুদ্ধে বিচারের দাবি তুলতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতির বক্তব্যে বলেন, জুলাই হত্যাকান্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। এ আন্দোলনে প্রত্যেকটি হত্যাকান্ডই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি।

ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বিতার্কিকদের পরাজিত করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপসচিব রোকেয়া পারভীন জুই, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক  নেতা হাসান জাবেদ ও আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

১৪

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

১৬

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

১৭

বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৮

দুমকিতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

১৯

নবাবপুরে ভোরবেলা প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

২০