adminridoy
১৭ জুন ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র‌্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর-মাগুরা মহাসড়কের রাজবাড়ী মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহভাজন পিকআপ তল্লাশি করে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকার মো. কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া এলাকার মো. ইব্রাহিম শেখ (২৩)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০