adminridoy
১৭ অগাস্ট ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

Oplus_0

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম :

রাজধানীর সদরঘাটের ২২, চিত্তরঞ্জন এভিনিউ এলাকায় অবস্থিত ঢাকা টাওয়ারে অনুমোদনবহির্ভূত নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা টাওয়ারের মালিকপক্ষ হারুন গং রাজউকের অনুমোদন অনুযায়ী ১১ তলা ভবন নির্মাণের অনুমতি নিলেও পরবর্তীতে অনুমোদিত নকশা ও নির্ধারিত উচ্চতা অতিক্রম করে ভবনটি প্রায় ১৭ তলা পর্যন্ত নির্মাণ করেছেন—এমন অভিযোগ রয়েছে। এ নিয়ে ভবন নির্মাণ বিধিমালা ও অনুমোদিত নকশা লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।

অভিযোগের ভিত্তিতে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমোদিত নকশার সঙ্গে ভবনের বাস্তব নির্মাণকাজের সামঞ্জস্যসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।

অভিযানের একপর্যায়ে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অনিয়মের অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, অথরাইজড অফিসার মো. ইলিয়াস (৭/১) এবং আল নাহিদ মুরাদ উপস্থিত ছিলেন। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বেই জরিমানার কার্যক্রম পরিচালিত করেন।

সরেজমিনে ভবনটির বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে দেখা যায়, অনুমোদিত ১১ তলা নিলেও তারা ১৮ তলা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢাকা টাওয়ারের নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। তবে রাজউকের সাম্প্রতিক অভিযান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয়দের দাবি, ভবনটির মূল অনুমোদন, অনুমোদিত নকশা, সংশোধিত নকশা, নির্মাণের ছাড়পত্র এবং অতিরিক্ত তলা নির্মাণের কারণে আশে পাশের ভবন গুলো ঝুঁকিতে রয়েছে।

অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা হলে তা শুধু নগর উন্নয়ন বিধিমালা লঙ্ঘনের বিষয় নয়, ভবনের কাঠামোগত নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিতভাবে ভবনটির নিরাপত্তা ও বৈধতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

রাজধানীতে অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে রাজউক। ঢাকা টাওয়ারের ক্ষেত্রেও অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের মধ্যে ব্যত্যয় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০