adminridoy
১০ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।অপরদিকে মঙ্গলবার (১০ জুন) ভোরে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এ সময় মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়িও খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‍্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০