adminridoy
২৬ জুন ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ জুন (বৃহস্পতিবার) খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। একসময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা। এটা মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত্যুর মুখে ঠেলে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তবে এটা ব্যক্তিগত ও সামাজিকভাবে প্রতিহত করা গেলে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো। তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মাদকদ্রব্যের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পট-পরিবর্তন। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মাদকের হাত থেকে মুক্ত রাখার জন্য আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। সেই সাথে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি আল মুদাসির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক ও মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নড়াইল সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন

১০

যশোরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার-০৩ অভিযান-০১

১১

দৈনিক চিত্রা মেইল অনলাইন পত্রিকার কালিয়া অফিস উদ্বোধন

১২

আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

১৩

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে : খাদ্য উপদেষ্টা

১৪

খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

১৫

যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম

১৬

তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

১৭

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা

১৮

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

১৯

৬ জুলাই : বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

২০