adminridoy
২ জুন ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া শহরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ফারহান তানভীর স্নিগ্ধ নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটে বগুড়া শহরের টিনপট্টি এলাকায় নিজ বাসার সামনে গাড়ি পার্ক করতে গেলে একদল মোটরসাইকেল আরোহী যুবক তার পথরোধ করে।
এ সময় তাদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামলে হঠাৎ করেই স্নিগ্ধের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফারহান তানভীর স্নিগ্ধ বগুড়ার বিয়াম মডেল স্কুলের এসএসসি-২০১৪ ব্যাচ এবং সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি-২০১৬ ব্যাচ ও বিবিএ ২০১৬-১৭ সেশনের সাবেক শিক্ষার্থী।

হামলার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, এমন গুরুতর ঘটনার পরও হামলাকারীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা। এবিষয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দুমকিতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

নবাবপুরে ভোরবেলা প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

মেহেন্দিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

বগুড়ায় যুবকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন

১০

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

১১

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

১২

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

১৩

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

১৪

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৫

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

১৬

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

১৭

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৮

নড়াইল সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

১৯

উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন

২০