adminridoy
৫ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট: পঞ্চগড় সদর উপজেলার দু’টি সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু।

বিএসএফের পুশইন করা ব্যক্তিদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের ভিতর থেকে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।

একই রাতে অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুসহ পাঁচজনকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে।

আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে থেকে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতিমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করাদের জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। হস্তান্তর পর্যন্ত তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালীতে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার

জুরাইনে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

একক প্রার্থী নিশ্চিত ও জনপ্রিয়-স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন অনুসন্ধানী সাংবাদিক রাকিব হোসেন মিলন

হাজী পারভেজ আলমের মিছিলে হামলা, গুরুতর আহত

১০

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

১১

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১২

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

১৩

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৪

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

২০