adminridoy
২৬ জুন ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় এসআই সুকান্ত দাশকে অপসারনের দাবিতে ৭ ঘণ্টা অবরোধ শেষে সরে গেল বিক্ষোভকারীরা দাবি না মানলে সকালে আবার কর্মসূচি

ডেস্ক রিপোর্টঃ পুলিশের পলাতক উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। কেএমপি সদর দপ্তরের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভও করেন আন্দোলনকারীরা। নগরীর খানজাহান আলী সড়কে কেএমপি সদর দপ্তরের সামনে ২৫ জুন বুধবার বেলা সোয়া ২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পাশাপাশি উপপুলিশ কমিশনার (সিটিএসবি) এম এম শাকিলুজ্জামানেরও পদত্যাগ দাবি করেছেন। তাঁরা উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ৯টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা। প্রায় সাত ঘণ্টা ধরে বিক্ষোভ শেষে যাওয়ার সময় তারা ঘেষণা দেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেবেন। রাত পৌনে ১০টায় প্রধান ফটকের তালা ভেঙে কেএমপির সদর দপ্তর থেকে বের হয়েছেন পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তারা। পুলিশের একটি সূত্র জানায়, এর আগে পুলিশ সদস্যরা রাতের জন্য রান্নাও করেছিলেন। কর্মকর্তারা রাতে সেখানে থাকার প্রস্তুতিও নিয়েছিলেন। প্রসঙ্গত, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চাকরিতে যোগদান না করে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ইস্টার্ন গেট এলাকায় তাঁকে মারধর করে পুলিশে দেয় ছাত্র-জনতা। রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। বুধবার সকাল থেকে খুলনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রতিবাদের ঝড় ওঠে। বেলা সোয়া ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রূপসার কেএমপি ভবন ঘেরাও করেন। এ সময় বিক্ষুব্ধরা সদর দপ্তরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ ছাড়া বাঁশ ও কাঠ দিয়ে খানজাহান আলী রোডে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। টায়ারেও আগুন দেওয়া হয় এ সময়। জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু এখন আমরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে অবস্থান করছি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।’ বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী তসলিম হোসেন বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ছাত্রদের ওপর হামলাকারী ও একাধিক মামলার আসামি এসআই সুকান্তকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু তা না করে তাঁকে ছেড়ে দিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। পুলিশ কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।’ আটক এসআইকে ছেড়ে দেওয়ার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ছাত্র-জনতার তালা। জানতে চাইলে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদী বলেন, ‘পুলিশ কমিশনার স্যার অফিস করছেন। পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি।’ কেএমপির আরেক উপপুলিশ কমিশনার সাকিবুজ্জামান বলেন, ‘আমরা আইনগতভাবে বিষয়টি দেখছি।’ এদিকে জানতে চাইলে কেএমপির পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, এসআই সুকান্তসহ সারা দেশে অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। তদন্তে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তাঁদের বিচারের মুখোমুখি করা হবে। তা ছাড়া এসআই সুকান্ত তো নজরদারির বাইরে নেই। তিনি বলেন, সারা দেশে পুলিশ এমনিতেই আতঙ্কে রয়েছে। এভাবে চললে চেইন অব কমান্ড ভেঙে পড়বে। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পদত্যাগের কারণে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নড়াইল সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন

১০

যশোরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার-০৩ অভিযান-০১

১১

দৈনিক চিত্রা মেইল অনলাইন পত্রিকার কালিয়া অফিস উদ্বোধন

১২

আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

১৩

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে : খাদ্য উপদেষ্টা

১৪

খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

১৫

যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম

১৬

তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

১৭

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা

১৮

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

১৯

৬ জুলাই : বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

২০