adminridoy
১৭ জুন ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

 

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে ‘তাহিয়া একাডেমি ফতেপুর’ ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে।

এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী তাজলাল (যিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত) এবং বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া লাল মিয়ার ছেলে ময়না মিয়া এবং মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়াসহ একটি চক্র এই অবৈধ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।​

তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবী বাবলু আজাদ এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।​এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন, আকিল আহমদ, এনামুর রহমান, মলয় মৈত্র, প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ, ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, আহমদ আলী, কীর্তন চন্দ্র দাশ, গৌরাঙ্গ বর্মন, আব্দুস সামাদ, নূর জামান, একরামুল হক, মনির হোসেন, আবুল কালাম ও খলু তালুকদার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে সাংবাদিক শফিউল আলম বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। আমরা আমাদের সন্তানদের এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এখনই যদি প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।​বক্তারা নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ফতেপুর ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে শুভেচ্ছা

রাজধানীর গেন্ডারিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

১০

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

১২

কেরাণীগঞ্জ ও কদমতলীতে র‍্যাব অভিযানে নকল খাদ্যপণ্য ও তামার তার জব্দ

১৩

বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

দুমকিতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক

১৫

নবাবপুরে ভোরবেলা প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

১৬

মেহেন্দিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

১৭

বগুড়ায় যুবকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন

১৮

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

২০