adminridoy
৪ জুলাই ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যান প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আমেরিকানদের জন্য প্রবেশমূল্য সাশ্রয়ী রাখতে বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানো হবে। দেশের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী উদযাপন শুরুর সময় তিনি এ ঘোষণা দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায় ‘আইওয়ায় এক সমাবেশে উল্লসিত জনতার উদ্দেশে বলেন ট্রাম্প বলেন যে এই বার্ষিকী উপলক্ষ্যে আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যার মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি বাড়ানো হবে, তবে আমেরিকানদের জন্য তা কম রাখা হবে।

নির্বাহী আদেশ জারির পর এই রিপাবলিকান নেতা বলেন, জাতীয় উদ্যানগুলো হবে ‘আমেরিকা ফার্স্ট’ ভিত্তিক।

এই আদেশে ট্রাম্প স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরকে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলোতে আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করার নির্দেশ দেন।

আদেশে বলা হয়, এসব উদ্যান থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করা হবে অবকাঠামো উন্নয়ন ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে।

পরিবেশ ও উন্মুক্ত সবুজ এলাকা নিয়ে জলবায়ু পরিবর্তন সংশয়ী এই প্রেসিডেন্টের কাছ থেকে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

সেই নির্বাহী আদেশে ট্রাম্প ২০১৭ সালের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্দেশনা বাতিল করেন, যাতে জাতীয় উদ্যানগুলোতে ‘বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’কে উৎসাহিত করার কথা বলা হয়েছিল। এটি ডিইআই (বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি) উদ্যোগের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক আরেকটি পদক্ষেপ।

তবে কিছু পরিবেশ সংরক্ষণ সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় উদ্যান কর্তৃপক্ষের শত শত স্থায়ী কর্মী ছাঁটাই করা হয়েছে। আর তা হয়েছে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে, যখন দর্শনার্থীর চাপ সবচেয়ে বেশি থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি

শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহীর অবহেলায় সনদপত্র ও প্রশিক্ষণ বঞ্চিত সহস্রাধিক প্রশিক্ষণ উত্তীর্ণরা

“জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদল”

নড়াইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নড়াইল সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

উপদেষ্টা পরিষদের সভায় দু’টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন

১০

যশোরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার-০৩ অভিযান-০১

১১

দৈনিক চিত্রা মেইল অনলাইন পত্রিকার কালিয়া অফিস উদ্বোধন

১২

আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

১৩

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে : খাদ্য উপদেষ্টা

১৪

খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

১৫

যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম

১৬

তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

১৭

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা

১৮

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

১৯

৬ জুলাই : বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

২০