

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাাদ আল-শাইবানি শুক্রবার বলেছেন, ইসরাইলের সঙ্গে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সিরিয়া।
দামেস্ক থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক টেলিফোনালাপের পর দেওয়া বিবৃতিতে শাইবানি বলেন, তিনি ওয়াশিংটনের কাছে সিরিয়ার ‘সহযোগিতার প্রত্যাশা’ ব্যক্ত করেছেন, যাতে করে ‘১৯৭৪ সালের চুক্তিতে ফিরে যাওয়া সম্ভব হয়।’
উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকেই সিরিয়া ও ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ূন রহমান বাপ্পী। সম্পাদকঃ মুঠোফোন নং : ০১৭১১ ০১৯ ১৭৮, ০১৭১৭ ৫৩ ২২ ৫৩, ০১৮১৩ ৭২৫৫১৮, বার্তাঃ মুঠোফোন নং- ০১৭১১-৩১১৯৬৮, humayun_bappy@hotmail.com, any query News Room, humayunrahmanbappy@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।