কলকাতা থেকে নিউজদাতা: মনোয়ার ইমাম:
পশ্চিমবঙ্গের বারুইপুরের এনআইসি মাঠে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য বিজেপির জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেছেন বিজেপির সাংগঠনিক নেতৃবৃন্দ এবং বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারা।
অনুপ্রবেশ রোধ ও গণতন্ত্র রক্ষার দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর আগমন উপলক্ষে সভাস্থলের প্রস্তুতি, মঞ্চের অবস্থা, মাঠের পরিকাঠামো এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখা হয়।
বুধবার বিকেলে মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন যাদবপুর জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বরুণ হালদার, নবগ্রাম অঞ্চলের বিজেপির পঞ্চশক্তি প্রধান আব্দুল হামিদসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ। পাশাপাশি বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারাও সভাস্থলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, আগামী ৩০ অক্টোবরের এই জনসভায় বিজেপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন। সভায় আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং সভাস্থলের বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে বারুইপুর জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় আরও উপস্থিত থাকার কথা রয়েছে যাদবপুর জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সভাপতি মনোরঞ্জন জোয়ার্দার, মথুরাপুর জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সভাপতি নবেংদু সুন্দর নস্কর, জয়নগর জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সভাপতি উৎপল নস্কর, ডায়মন্ড হারবার জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সভাপতি সোমা ঘোষ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সাংগঠনিক কমিটির কনভেনার দেবাঙ্গশু পান্ডার।
এ ছাড়া সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা, সুশান্ত মণ্ডল, গোসাবার বিধায়ক বিকরণ নস্করসহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভাকে সামনে রেখে মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নজর দেওয়া হচ্ছে।
চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম অফিস:৩০৮ জুরাইন টাওয়ার (৩য় তলা)শ্যামপুর ঢাকা ১২০৪। অফিস নাম্বার +৮৮ ০৯৬৫৮৩৯৪৩৮৭ মোবা: ০১৭১৮-৪৬১২৪৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।