ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন কৃষ্ণপুর এলাকায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শরিফুল শেখ (৪৫)। তিনি কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, অভিযানে শরিফুল শেখের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।
চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম অফিস:৩০৮ জুরাইন টাওয়ার (৩য় তলা)শ্যামপুর ঢাকা ১২০৪। অফিস নাম্বার +৮৮ ০৯৬৫৮৩৯৪৩৮৭ মোবা: ০১৭১৮-৪৬১২৪৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।