ডেমরায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরা থানার মল্লিকপাড়া পাচকাটা এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৪টি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল ডেমরা থানাধীন মল্লিকপাড়া পাচকাটা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২টি সাউন্ড গ্রেনেড এবং ২টি টিয়ার গ্যাস গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে র্যাব জানায়, উদ্ধার হওয়া এসব গ্রেনেড পুলিশের লুণ্ঠিত সরঞ্জামের অংশ।
উদ্ধারকৃত গ্রেনেডগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ডেমরা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং গ্রেনেডগুলো কীভাবে ওই স্থানে পৌঁছেছে, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম অফিস:৩০৮ জুরাইন টাওয়ার (৩য় তলা)শ্যামপুর ঢাকা ১২০৪। অফিস নাম্বার +৮৮ ০৯৬৫৮৩৯৪৩৮৭ মোবা: ০১৭১৮-৪৬১২৪৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।